শুক্রবার, ২০২৬ অক্টোবর ৩০ | ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Crime24TV Logo
আর্কাইভ বাংলা কনভার্টার
Crime24TV Logo
Logo
Logo

ক্রাইম ২৪ প্রতিদিনের গুরুত্বপূর্ণ অপরাধ সংবাদ, অনুসন্ধানী প্রতিবেদন এবং নগরজীবনের অজানা তথ্য পাঠকের সামনে তুলে ধরে।

সম্পাদক: তাওহিদ হোসেন মিঠু

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়:

মসজিদ মার্কেট (২য় তলা),
ছোটরা, কুমিল্লা-৩৫০০।

02334400099, 02334404652
০১৭২৬০১২০০৭ 
০১৭১১৩৮৮১৫৫

সাম্প্রতিক প্রতিবেদন
🔴 সর্বশেষ:
২৬০ টাকার লটারিতে ৬৫ লাখের গাড়ি জিতল শিশু জাতীয় বিড়াল দিবস আজ প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, পদ হারালেন জামায়াত নেতা বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ কিশোরীকে বিয়ে দিতে রাজি না হওয়ায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ ৩৯৬টি কবর খুঁড়ে চিরবিদায় নিলেন হাফেজ শিকদার, অপূর্ণ রয়ে গেল ৪০০ ছোঁয়ার ইচ্ছা এতিমখানার ইলিশ ভাগাভাগি করে নিলেন মাদ্রাসা শিক্ষক কুমিল্লা কান্দিরপাড় ভিক্টোরিয়া কলেজের পেছনের গলিতে ছিনতাই কুমিল্লায় ৫ লাখ টাকার পণ্যের কার্টনে মিলল ইট ও বাঁশ ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল বাবার শিশুর হাত-মুখ চেপে দোকানে নিয়ে যান ইয়াসিন, ধর্ষণের পর দিলেন ২০ টাকা ৯৯৯ টাকা দেনমোহরে বিয়ে করলেন অভিনেতা শিমুল জাইমা রহমানের জন্মদিনে ৬০০ ছাত্রীকে সাইকেল উপহার ৩ মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীর মাকে ব্ল্যাকমেইল করে টাকা আদায়ের অভিযোগ, গ্রেপ্তার এক মাকে কুপিয়ে হত্যা, মেয়ে আটক বিরোধীদলে থাকতেই কবর দিতে বাধা, রাষ্ট্রক্ষমতায় গেলে কী করবেন: তাসনিম জারা সাঈদীর মামলার বাদীর দাফনে আসেনি কেউ, কবর খুঁড়েন স্ত্রী-মেয়ে-বোন শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে মসজিদের ইমামের যাবজ্জীবন অপরাধী শিক্ষকদের বাঁচাতে সত্য আড়াল করলে মাদ্রাসার চূড়ান্ত ক্ষতি হবে: শায়খ আহমাদুল্লাহ ‘মাদরাসায় শারীরিক শাস্তি বা অনুপযুক্ত স্পর্শ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়’
প্রতিবেদক - | শনিবার, ২০২৬ অক্টোবর ২৪, ০৪:১২ অপরাহ্ন
স্বামীর ভালোবাসার আলিঙ্গনে পাঁজরের ৫ হাড় ভেঙে হাসপাতালে স্ত্রী
স্বামীর ভালোবাসার আলিঙ্গনে পাঁজরের ৫ হাড় ভেঙে হাসপাতালে স্ত্রী

চীনে স্বামীর আলিঙ্গনে স্ত্রীর পাঁচটি পাঁজর হাড় ভেঙে যাওয়ার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। দেশটির জিয়াংসু প্রদেশে এ ঘটনা ঘটে। চিকিৎসকরা জানিয়েছেন, হাড় ক্ষয়জনিত রোগ অস্টিওপোরোসিসে আক্রান্ত থাকায় ওই নারীর পাঁজর ভেঙে গেছে বলে ধারণা করা হচ্ছে।

ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্ত্রী ঠান্ডা লাগার কথা জানালে তাকে জড়িয়ে ধরেন স্বামী ওয়াং। এ সময় তিনি হাড় ভাঙার মতো শব্দ শুনতে পান। সঙ্গে সঙ্গে ব্যথায় কুঁকড়ে বসে পড়েন তার স্ত্রী। ব্যথার কারণে তিনি উঠে দাঁড়াতেও পারছিলেন না।

পরদিন সকালে স্ত্রীকে হাসপাতালে নিয়ে যান ওয়াং। সেখানে বুকের সিটি স্ক্যান করে দেখা যায়, তার স্ত্রীর পাঁচটি পাঁজর ভেঙে গেছে এবং আরেকটি পাঁজরে চিড় ধরেছে।

চিকিৎসকরা জানান, ওই নারীর হাড় ক্ষয়জনিত রোগ অস্টিওপোরোসিস রয়েছে। এ রোগে হাড়ের ঘনত্ব ও শক্তি কমে যায়। ফলে সামান্য চাপেও হাড় ভেঙে যাওয়ার ঝুঁকি থাকে।

ওয়াং জানান, তিনি স্বাভাবিকভাবেই স্ত্রীকে জড়িয়ে ধরেছিলেন। এতে এত গুরুতর আঘাত লাগতে পারে, তা তিনি কল্পনাও করেননি। তার স্ত্রীর ওজন ৪৫ থেকে ৫০ কেজির মধ্যে। তিনি নিয়মিত ডায়েট করতেন এবং অনেক সময় রাতের খাবার বাদ দিতেন। প্রতিদিন অন্তত এক কাপ কফিও পান করতেন। পরিবারের দোকানে কাজ করলেও তিনি সাধারণত রোদে খুব কম সময় কাটাতেন।

চিকিৎসকদের পরামর্শে ওই নারীকে ওষুধ, ব্যথা উপশমের প্যাচ ব্যবহার ও বিশ্রামে থাকতে বলা হয়েছে। তার অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি। হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার পর প্রতি পাঁচ দিন পরপর পরীক্ষা করানোর পরামর্শ দেওয়া হয়েছে।

চিকিৎসকরা বলছেন, তরুণদের ক্ষেত্রে সাধারণ আলিঙ্গনে পাঁজর ভেঙে যাওয়া বিরল। তবে অস্টিওপোরোসিস থাকলে হাড় দুর্বল হয়ে এমন আঘাতের ঝুঁকি বাড়তে পারে। হাড়ের সুস্থতা বজায় রাখতে পর্যাপ্ত ক্যালসিয়াম ও ভিটামিন ডি গ্রহণ, নিয়মিত ব্যায়াম এবং উপযুক্ত পরিমাণে রোদে থাকা জরুরি।

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।